অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারীদের শক্ত হাতে দমন করতে হবে ------- দুদু

সারা দেশব্যাপী যেকোনো ধরনের অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির যে কোন অপচেষ্টা করা হলে সরকার তা শক্ত হাতে দমন করবে কারণ বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার যে নৈরাজ্য সৃষ্টি করেছে যার মাধ্যমে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা থেকে উত্তরণ করার জন্য বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কারণ বর্তমানে যে গণতান্ত্রিক সরকার চলছে সেটি দেশের জনগণের বিপুল ভোটে নির্বাচিত একটি সরকার। বিগত দিনে মব সৃষ্টি করে অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল বর্তমান সরকার যেকোনো নৈরাজ্য যারা এই অপচেষ্টার সাথে জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়তেই হবে। ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডাকসু সাবেক ভিপি শামসুজ্জামান দুদু উপরোক্ত বক্তব্য রাখেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকনের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, বিএনপি নেতা শাহজান মিয়া সম্রাট, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন ও জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তোহা প্রমুখ। বিএনপি তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু বলেন, বিএনপি সরকার মাত্র ৬ মাস অতিবাহিত করেছে উন্নয়নের জন্য এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন বলেন অতীতেও বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে কিন্তু কোন ষড়যন্ত্রই বিএনপির উন্নয়ন কর্মকাণ্ডকে নস্যাৎ করতে পারে নাই। জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু তোহা বলেন, দেশে যখন একটি নির্বাচিত সরকার দেশের উন্নয়ন কাজে লিপ্ত তখন একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের কাছে উন্নয়ন বড় কথা নয় তারা দেশের ধ্বংস চাই সেই কারণে সরকারকে কঠোর হস্তে বিশৃঙ্খল পরিস্থিতি যারা সৃষ্টি করতে চাই তাদেরকে দমন করতে হবে। সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খোকন বলেন উন্নয়ন যেখানে বিএনপি সেখানে, ইতিপূর্বে যতবার বিএনপি ক্ষমতা এসেছে ততবার দেশের উন্নয়ন হয়েছে সুতরাং দেশকে এগিয়ে নিতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।




